1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমির বিরোধে ধান কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের নড়াইল জেলা জাতীয় পার্টির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নড়াগাতীতে ইমদাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার হেপাটাইটিস-বিতে আক্রান্ত সাংবাদিক হামিদুল হক, উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় ভর্তি নড়াগাতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের পুলিশ সুপার কামরুল ইসলাম জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার পক্ষে উঠান বৈঠক, ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন

নড়াইল জেলা জাতীয় পার্টির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইল জেলা জাতীয় পার্টির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট গাজী মাহবুবুর রহমান ইমরানকে সদস্যসচিব করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নড়াইল জেলা টাউন হলে কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। জেলার তিনটি উপজেলা, একটি প্রশাসনিক থানা, তিনটি পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে আহ্বায়ক ও অ্যাডভোকেট গাজী মাহবুবুর রহমান ইমরানকে সদস্যসচিব করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় ৭১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বায়ক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, সব ভেদাভেদ ভুলে বর্তমান সংকটময় সময়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে সময়োপযোগী রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সদস্যসচিব অ্যাডভোকেট গাজী মাহবুবুর রহমান ইমরান বলেন, দীর্ঘদিন দলের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবে নেতাকর্মীরা অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। নড়াইল জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মেজর গাজী আশরাফুল আলমের নেতৃত্বে অতীতে দলটি শক্তিশালী অবস্থানে ছিল উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের নেতৃত্বে নড়াইলকে জাতীয় পার্টির একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park