1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন খামারিদের অবদানেই মেটে পুষ্টির চাহিদা, কালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পেল খামারিদের সুরক্ষা নড়াগাতীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, যোগানিয়া বাজারে মই প্রতীকের প্রচারণায় হুরমুজ মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মো. মিশকাত শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ইছামতি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহম্মেদ আলী বিশ্বাসের নির্দেশে এসআই নুর আলম, এএসআই মাইনুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মিশকাতকে আটক করে তল্লাশির মুখে ফেললে তিনি নিজের জিন্স প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা বের করে দেন। পরে তাঁকে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার মিশকাত শেখ উপজেলার মীরের কোদলা গ্রামের মৃত ময়েন উদ্দিন শেখের ছেলে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তিনি নিজেও মাদক সেবন করেন বলে পুলিশ জানিয়েছে।

তেরখাদা থানার ওসি মো. আহম্মেদ আলী বিশ্বাস জানান, মিশকাত দীর্ঘদিন ধরে ইছামতি এলাকাসহ তেরখাদা ও পার্শ্ববর্তী উপজেলায় মাদক কেনাবেচা করে আসছিলেন। মাদক কারবারে জড়িত যে-ই হোক, তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তেরখাদা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার মিশকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park