1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন খামারিদের অবদানেই মেটে পুষ্টির চাহিদা, কালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পেল খামারিদের সুরক্ষা নড়াগাতীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, যোগানিয়া বাজারে মই প্রতীকের প্রচারণায় হুরমুজ মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, যোগানিয়া বাজারে মই প্রতীকের প্রচারণায় হুরমুজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী যোগানিয়া বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হুরমুজ মই প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন পেতে চালাচ্ছেন গণসংযোগ। বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি চাইছেন ব্যবসায়ীদের সমর্থন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ জন সমর্থক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে যোগানিয়া বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন হুরমুজ। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক পদে তাঁকে নির্বাচিত করতে মই প্রতীকে ভোট ও সমর্থন চেয়ে ব্যবসায়ীদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে রফিকুল ইসলাম হুরমুজ বলেন, ব্যবসায়ীদের সমর্থন ও সহযোগিতায় নির্বাচিত হতে পারলে বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। বাজারের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে বাজারে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও পরিকল্পিত বাজার গড়ে তুলতে ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর নেতৃত্ব জরুরি। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে বাজারের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার যোগানিয়া বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে সরব হয়ে উঠেছে ঐতিহ্যবাহী যোগানিয়া বাজার।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park