1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন খামারিদের অবদানেই মেটে পুষ্টির চাহিদা, কালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পেল খামারিদের সুরক্ষা নড়াগাতীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, যোগানিয়া বাজারে মই প্রতীকের প্রচারণায় হুরমুজ মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষার আহ্বান জানিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া সিসিআরসি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিসিডিবি-পিসিআরসিবি-৩ প্রকল্পের (জলবায়ু পরিবর্তন কর্মসূচি) আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়ন ও সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাই’—এই স্লোগান সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজের প্রতিনিধি মো. হুমায়ুন কবির মানির। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার মিস্ত্রী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন এবং পশরবুনিয়া সিসিআরসির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।

আলোচনা সভা শেষে নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ মোট ১২ জন অংশ নেন। প্রতিযোগিতায় ফাহিমা আক্তার প্রথম, তাপস চন্দ্র কর দ্বিতীয় এবং শ্যামল দত্ত তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়। কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park