1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন খামারিদের অবদানেই মেটে পুষ্টির চাহিদা, কালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পেল খামারিদের সুরক্ষা নড়াগাতীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, যোগানিয়া বাজারে মই প্রতীকের প্রচারণায় হুরমুজ মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল মোল্যা হত্যাকাণ্ডের প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় বড়দিয়া চৌরাস্তায় বিএনপির বড়দিয়া আঞ্চলিক শাখা ও চার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বড়দিয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান। বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নওশের বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা যুবদলের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন ঝুনু চৌধুরী, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খান, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এবং মাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইয়ার আলীসহ স্থানীয় নেতারা।

বক্তারা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। তাঁদের ভাষ্য, এ হত্যাকাণ্ডে দুটি পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে; একই সঙ্গে এলাকার শান্তি ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর পেছনের পুরো নেটওয়ার্ক উন্মোচনের দাবি জানান। তাঁদের মতে, শুধু সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের নয়, নেপথ্যে থেকে পরিকল্পনা করা ও অর্থের জোগান দেওয়া ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংযত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মসূচি চলাকালে দোকানপাটের ক্ষতি না করা এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেন বক্তারা।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park