1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন খামারিদের অবদানেই মেটে পুষ্টির চাহিদা, কালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পেল খামারিদের সুরক্ষা নড়াগাতীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি, যোগানিয়া বাজারে মই প্রতীকের প্রচারণায় হুরমুজ মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে খুলনার তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মী এবং স্থানীয় খামারিরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। স্বাগত বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। এ ছাড়া ছাগলাদাহ ইউনিয়নের হাঁস খামারি লস্কর শাহ নেওয়াজ ও ডেইরি খামারি মো. রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park