1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো.ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. ইছুব মোল্যা কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন, একই থানার খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ এবং আসরাফুল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইছুব মোল্যার সাথে তার চাচোতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৯ টার দিকে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব, ফিরোজ এবং আশরাফুল জখম হয়।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুইজনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park