1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Understanding Climate Change & Climate Finance: National & International Perspective” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন। সঞ্চালনায় ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ।

প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি পরিবেশগত ইস্যু নয়, এটি আমাদের অর্থনীতি, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ উন্নয়নের ওপর সরাসরি প্রভাব ফেলে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, ব্যাটারি পুনঃব্যবহার ও লেড সংগ্রহে অপরিকল্পিত পদ্ধতির কারণে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রণয়ন অত্যন্ত জরুরি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ এবং প্রধান বক্তা ছিলেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ডিএমডি ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ। কর্মশালাটি স্পন্সর করে পিকেএসএফ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিকেল ৫টায় কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park