1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঐসোনা ইউনিয়নে ১৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা আজগড়ার ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুল ইসলাম নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাস দিঘলিয়ায় নিজ ঘরে গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ দিঘলিয়ায় ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের উপহার দিল যুব সংগঠন গোপালগঞ্জে দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জনি শেখ নড়াইলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা তেরখাদায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সী উন্নয়ন ও জনসেবায় জয়নগরকে এগিয়ে নিতে চান চৌধুরী বাহারুল নড়াইল-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা অনুদান দিলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

বাঐসোনা ইউনিয়নে ১৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও আয়োজনের বিষয়ে খোঁজ নেন। পরে প্রতিটি পূজামণ্ডপের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

সোহেল রানা ৬৭ নম্বর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জে.ডি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তাসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

পরিদর্শনকালে সোহেল রানা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার সুযোগ সৃষ্টি করে। সবাই মিলে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করবেন—এটাই তাঁর প্রত্যাশা।

এ সময় বাঐসোনা ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন মো. সোহেল রানা। এলাকার মানুষের পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park