1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মাদকসেবনে বাধা দেওয়ার জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদকসেবন ও বিক্রিতে বাধা দেওয়ার জেরে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব মোল্যা একই গ্রামের লিপটন মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।

এরই জেরে শনিবার রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানে কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম উপস্থিত হন। তারা হাসিবের কাছে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। এ সময় হঠাৎ হাসিব ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।

গুরুতর আহত মানসুর মোল্যাকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছিল। পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park