1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে খুনি হাসিনার ফাসির দাবীতে উপজেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও খুনি হাসিনার ফাসির দাবীতে রামপাল উপজেলা বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ মিছিল ও সমাবেশ করেছেন। রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন, ফকির শাহাদাৎ হোসেন, শেখ ফিরোজ কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, আব্বাস হোসেন, আবু জাফর, এস, এম আব্দুল্লাহ আজমি, মাহাফুজুর রহমান চিক, শেখ মোতাহার আলী, প্রিন্স, বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, স্বৈরাচার হাসিনা জনরোষে পালিয়ে গেলেও তার দোষররা ঘাপটি মেরে রয়েছে। তারা আবারো নৈরাজ্য সৃষ্টি করে দেশের অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তারা এ সময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মাধ্যমে তার ফাসির দাবী হরেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park