1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে ফারুখ আহত, র‌্যাবের সোর্স ছিল বলে দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে রাজাপুর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হঠাৎ ফারুখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী বেরিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ বলেন, রাত পৌনে ১১টার দিকে রাজাপুর এলাকায় ফারুখকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও প্রত্যক্ষদর্শীরা কেউই বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, আহত ফারুখ র‌্যাবের একজন সোর্স হিসেবে কাজ করতেন বলে শোনা যাচ্ছে। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। 

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park