1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লেখাপড়ার পাশাপাশি সুস্থ্য থাকতে শরীর চর্চা করতে হবে: বাগেরহাট পুলিশ সুপার তৌহিদ আরিফ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের জেলা পুলিশ সুপার তৌহিদ আরিফ বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরী হয় এবং তারা আরও ভাল ফলাফল অর্জন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, রামপালের সুন্দরবন মহিলা কলেজ ভবিষ্যতে লেখাপড়ায় আরও এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদান রাখবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৪ টায় সুন্দরবন মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এ সময় মহিলা কলেজের আহ্বায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম বলেন, “আমরা এই উচ্চতর নারী বিদ্যাপীঠের লেখাপড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ শুরু করেছি, যাতে আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও মর্যাদা অর্জন করতে পারে।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষা বৃত্তি চালু করেছেন, যার মাধ্যমে ২২ জন মেধাবী ছাত্রীকে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এই ব্যবস্থা অব্যাহত থাকবে।”

অতিথিরা হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় বিএনপির সদস্য আয়শা সিদ্দীকা মানি, বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী’র কেন্দ্রীয় সুরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সামীউল ইসলাম, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠান শেষে বাগেরহাট জেলা জাসাস এর পরিচালক নার্গিস আক্তার লুনা এবং তার সহযোগীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, যা অতিথিবৃন্দ উপভোগ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park