1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ,বিএনপি নেতাদের ইন্দনে বাঁশ কেটে নেওয়ার অভিযোগ, 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাঁশ ও অন্যান্য গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুভাষ দাসের বিরুদ্ধে।

ভুক্তভোগী বিবেকানন্দ দাশ দাবি করেছেন, জমিটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকলেও কথিত কিছু বিএনপি নেতার ইন্ধনে অবৈধভাবে তার সম্পত্তির গাছপালা কেটে নেওয়া হচ্ছে।

বিবেকানন্দ দাশ জানান, কচুবাড়িয়া মৌজার ৯৬ নং মৌজাভুক্ত জমির খতিয়ান ও দাগ অনুযায়ী মোট ৮৮ শতক জমির মধ্যে ২৮ শতক জমি তিনি সুভাষ দাসের ভাই ও আরেক শরিক উত্তম দাসের কাছ থেকে ২৬ অক্টোবর ১৯৯৭ সালে দলিল নং ৩৭২৩-এর মাধ্যমে ক্রয় করেন।

জমি নির্ধারণসংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইতোমধ্যেই এলএসটি মামলা এবং পার্টিশন/আমানত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, “আমি জেলহাজতে থাকার সুযোগে সুভাষ দাস আমার ওই জমিতে থাকা বাঁশ ও গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছেন। তার পেছনে ইন্ধন দিচ্ছেন কচুবড়িয়া গ্রামের বিএনপি নেতা আজাদুল হক ও কাশিপুর এলাকার রিয়াজ, যারা দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছেন।”

তিনি আরও বলেন, বিষয়টি একাধিকবার লোহাগড়া থানা পুলিশের দ্বারস্থ হয়ে ও তার কোনো সুষ্ঠু সমাধান পাইনি। পরবর্তীতে সেনাবাহিনীর নিকট অভিযোগ জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন! উভয়পক্ষকে এক সপ্তাহ সময় দিয়ে বলেন,যার যার বৈধ কাগজপত্র নিয়ে থানায় বসে সমাধান করতে সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জমি নিয়ে মামলা চলমান থাকলে গাছ কাটা সম্পূর্ণ অবৈধ এবং প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, কচুবাড়িয়া মৌজার ২৪ শতক জমি নিয়ে সুভাষ চন্দ্র দাশ গং এর নামে দেওয়ানি মামলা (নং ৯৪/২০০৯) দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। এই জমিতেই গাছ কাটার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বিবেকানন্দ দাশের মেয়ে বনিরানী দাশ ২৩ মে ২০২৫ তারিখে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীর অনেকে মনে করছেন, আদালতে বিচারাধীন জমিতে একতরফা গাছ কাটা এবং হুমকি প্রদান সম্পূর্ণ বেআইনি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park