1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লড়াই-সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরা কখনো পিছু হটেনি: বাপ্পি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পি বলেছেন, “আজীবন দেখেছি, লড়াই-সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরাই বুক পেতে বুলেট ধারণ করেছে। তারা রাজপথে লুটিয়ে পড়েছে, কিন্তু কখনো পিছু হটেনি।” মঙ্গলবার বিকালে উপজেলা স্বাধীনতা চত্বরে ডুমুরিয়াবাসী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।

বাপ্পি আরও বলেন, “নির্বাচনের মৌসুমে অতিথি পাখির আনাগোনা বাড়ে, এটা নতুন কিছু নয়। ডুমুরিয়াতেও সেটাই লক্ষ্য করছি। তারা ঘোরাঘুরি করবে, দলের মধ্যে বিভাজনের চেষ্টা করবে, কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। যাকে বিপদে-আপদে পাশে পাবেন, ডুমুরিয়ার মানুষ তার সাথেই থাকবেন। কারো রক্তচক্ষুর ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাশে আছি।”

প্রধান বক্তা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও খুলনা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, “ডুমুরিয়ার সকল শান্তিপ্রিয় মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আমরা যেন কোনো টোকাইয়ের পাল্লায় পড়ে নিজেদের বিভাজিত না করি।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরশাফুল আলম নান্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন— শেখ মতিয়ার রহমান বাচ্ছু, শেখ শাহিনুর রহমান, অরুণ কুমার গোলদার, শাহিনুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, যুবদল সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, শেখ হেলাল উদ্দিন, শেখ মাহাবুর রহমান, শহিদুল ইসলাম মোড়ল, আহম্মেদ আলী ফকির, শাহানুর রহমান, শাহাদাৎ হোসেন, সালাম শেখ, শেখ আতিয়ার রহমান, খান শফিকুল ইসলাম, শেখ আব্দুল গফফার, দেলোয়ার হোসেন, জামিনুর রহমান, অংশপতি বৈরাগী, আশরাফুল ইসলাম, মাহাবুর রহমান পিকুল, আফজাল বিশ্বাস, আবুল হোসেন, শফিকুল ইসলাম জোয়াদ্দার, আক্তার খান, সরোয়ার হোসেন, মেহেদী হাসান রাসেল, পারভেজ গাজী, আবুল কালাম আজাদ, আনিচুর রহমান, নজরুল ইসলাম, রিপন হালদার, আসলাম খান প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park