1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় দোকান লুট ও বাড়িতে হামলা, আহত ১০

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার রূপসা ও মোল্লাহাট সীমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান লুট ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈদের দিন (সোমবার) রাত ৭টার দিকে রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে তিনটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মোল্লাহাটের বুড়িগাঙনী গ্রামের ফকির বাড়িতে হামলা চালানো হয়।

ভুক্তভোগী লিটন ফকির জানান, ঈদের দিন বিকেলে তাদের এক ছেলের সঙ্গে বামনডাঙ্গা এলাকার এক ছেলের ঝগড়া হয়। এর জেরে রাত ৭টার দিকে রুহুল মিনা ও ফরহাদ মিনার নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত তার দোকানে হামলা চালায়। তিনি দোকানের মালামালের আড়ালে লুকানোর চেষ্টা করলেও হামলাকারীরা দোকানের মধ্যে ঢুকে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তাকে উদ্ধার করতে এলে আরও কয়েকজনকে মারধর করা হয় এবং সাত লাখ টাকা লুট করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের পরদিন (১ এপ্রিল) সকালে প্রতিপক্ষ তাদের বাড়িতেও হামলা চালায়।

অপর দোকান মালিক দুলাল ফকির জানান, তার দোকানে হামলা ও লুটপাটের মাধ্যমে লাখ টাকার ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী চা দোকানি কালা মিনা বলেন, তার দোকানেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

গাংনী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেন, “ঈদের রাতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরদিন আবার হামলার ঘটনা দুঃখজনক। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

অন্যদিকে, প্রতিপক্ষের এনামুল মিনা ও ইমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “ফকির বাড়ির লোকজনই আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা পালিয়ে রক্ষা পেলেও আমাদের অনেকে আহত হয়েছেন।”

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “ঘটনার পর রাতে এবং সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park