1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, কৃষি অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, নড়াইল জেলার ঐতিহ্যবাহী দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। একইসঙ্গে অবৈধ ফাঁদ ব্যবহার করে মাছ ধরা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও অভিযান পরিচালনার আহ্বান জানান।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ বছর নড়াইল জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার ৬৬০ মেট্রিক টন। উৎপাদন হবে ১৮ হাজার ৬৬৫ মেট্রিক টন। অর্থাৎ জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ২ হাজার ৫ মেট্রিক টন মাছ বাইরের জেলায় সরবরাহ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, হ্যাচারি মালিক, মৎস্য বিক্রেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park