1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।”

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াত নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন এবং পরে জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

৫ দফা প্রধান দাবিসমূহ ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park