1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঠাকুর আবুল আজম বাঐসোনা ইউনিয়নে ১৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা আজগড়ার ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুল ইসলাম নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাস দিঘলিয়ায় নিজ ঘরে গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ দিঘলিয়ায় ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের উপহার দিল যুব সংগঠন গোপালগঞ্জে দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জনি শেখ নড়াইলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা তেরখাদায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সী উন্নয়ন ও জনসেবায় জয়নগরকে এগিয়ে নিতে চান চৌধুরী বাহারুল

দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঠাকুর আবুল আজম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতা বিএনপির কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

আলহাজ্ব ঠাকুর আবুল আজম কালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির একাধিকবারের সদস্য, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির একাধিকবারের সভাপতি এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও দলের কঠিন সময়েও বিচলিত না হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

ঠাকুর আবুল আজম বলেন, “তারেক রহমানের নেতৃত্বে এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি এবং দলের দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। পহরডাঙ্গা ইউনিয়নের একজন প্রবীণ রাজনৈতিক কর্মী হিসেবে আশা করি, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।”

তিনি আরও বলেন, “দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে যোগ্য মনে করে, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানাব। দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দলের স্বার্থ তাঁর কাছে বড়। দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার।

আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঠাকুর আবুল আজমের মনোনয়ন প্রত্যাশা স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও দলের প্রতি আনুগত্যকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park