1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চালককে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

গোপালগঞ্জে রিকশা চালক সোহেল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার ( ২৬মে) ভোরে শহরতলীর মানিকদাহ গ্রামের কাচারিবাড়ি নামক স্থানের রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ওই ব্যক্তি নড়াইল জেলার নড়াগাতি থানার চর মধুপুর গ্রামের মৃত ময়েন মোল্লার ছেলে। সে গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। সেখানে থেকে গোপালগঞ্জ শহরে রিকশা চালিয়ে সংসার চালাতেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোহেল মোল্লা দিনের বেলায় রিকশা না চালিয়ে সারা রাত রিকশা চালাতেন। অন্যান্য দিনের মতো শনিবার বিকালে ঘর থেকে রিকশা নিয়ে বেড়িয়ে পড়েন রিকশা চালাতে। রাতে রিকশা চালিয়ে ভোরে ভাড়া বাসায় ফিরছিলেন পথে দুর্বৃত্তরা ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park