1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গাঁজা সহ এক মাদক কারবারি আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ ঝুটন মিয়া অষ্টগ্রাম-কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে তিন কেজি গাঁজা সহ নজরুল ইসলাম সরদার (৪৪) নামে এক মাদক কারবারি-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুলাই) উপজেলার পুর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সরদার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলি গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। সে বর্তমানে নওগাঁ জেলার বদলগাছি থানার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর নির্দেশনায় এসআই সঞ্জয় কুমার দে, এসআই কামরুজ্জামান ও কনস্টেবল মোঃ জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, নজরুল ইসলাম সরদার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল তাকে তিন কেজি গাঁজা সহ পুর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া এলাকা থেকে তাকে আটক করেন।

অভিযানে একটি ব্যাগের ভিতরে দুটি বান্ডিলে মোট তিন কেজি গাঁজা সহ নজরুল ইসলাম সরদার-কে আটক করা হয় বলে নিশ্চিত করেন তিনি। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park