1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুষ্টিয়া জেল থেকে পলাতক ২৫ মামলার আসামী সামিরুল গ্রেফতার

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামী সামিরুল মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংএ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সামিরুল দূর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে। সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park