1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ মতুয়া সংঘের সদস্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে পড়ে এক মতুয়া সংঘের সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মনোজ পাইক (৪৮)। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি দুপুরে মতুয়া সংঘের একটি দলের সঙ্গে মনোজ পাইক কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কালু খালি (জুশালা) গ্রামে অনুষ্ঠিত একটি মহা উৎসব অনুষ্ঠানে যোগ দিতে আসেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৮টার দিকে নৌকাযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে কালিয়া খেয়াঘাট এলাকা অতিক্রম করার সময়, ঘাট থেকে আনুমানিক পাঁচ মিনিট দূরত্বে অসাবধানতাবশত তিনি নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন।

তার সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও সঙ্গীরা ঘটনার পরপরই নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নিখোঁজ মনোজ পাইক একজন মৃগী রোগী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, দিঘলিয়া এলাকা থেকে খায়রুল গাজী নামের এক ব্যক্তি ফোনে ঘটনাটি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এসেছে এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park