1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেলাবোতে যুবদলের আনন্দ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলায় যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারের নেতৃত্বে আনন্দ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

নরসিংদী জেলা যুবদলের সদস্য সুমন ফকির রাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মো. জাকির হোসেন, বেলাবো উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, বিন্নাবাইদ ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী আয়েত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান রাহাত, উপজেলা যুবদল নেতা সিনতাজ মোহাম্মদ সালমান, বেলাবো উপজেলা যুবদল সদস্য মাসুদ রানা, যুবদল নেতা আশরাফুল ইসলাম ফুলনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলের ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park