1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু মোরেলগঞ্জে সমবায় দিবসের আলোচনায় ঋণখেলাপিদের কাছ থেকে কোটি টাকা আদায়ের দাবি কপিলমুনির রহিমপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন সাড়ে ৩ শতাধিক রোগী পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমবায় সমিতির নির্বাচন, সাত পদে লড়ছেন ১০ প্রার্থী সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের কালিয়ায় সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তেরখাদায় সমবায় দিবস উদযাপন: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কপিলমুনির রহিমপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন সাড়ে ৩ শতাধিক রোগী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছার কপিলমুনির পার্শ্ববর্তী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে সাড়ে ৩ শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম কাগুজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সার্বিক তত্ত্বাবধায়ক ডা. স্বপন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ আব্দুল গফুর, সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আব্দুল গফুর, জি এম আসলাম হোসেন, বিএনপি নেতা কাশেম জোয়াদ্দার এবং সাংবাদিক এম এম আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সহকারী অধ্যাপক মো. শফিউল আজম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জিয়াউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার।

চিকিৎসা ক্যাম্পে রোগীদের চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. স্বপন মজুমদার এবং সাতক্ষীরা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার সাড়ে ৩ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকেরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাসেবার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park