1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু মোরেলগঞ্জে সমবায় দিবসের আলোচনায় ঋণখেলাপিদের কাছ থেকে কোটি টাকা আদায়ের দাবি কপিলমুনির রহিমপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন সাড়ে ৩ শতাধিক রোগী পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমবায় সমিতির নির্বাচন, সাত পদে লড়ছেন ১০ প্রার্থী সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের কালিয়ায় সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তেরখাদায় সমবায় দিবস উদযাপন: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ছাতরার খালকে পুনরায় সচল ও ব্যবহার উপযোগী করে তুলতে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত খালটির পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সেবক মণ্ডল এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী ছাতরার খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। খালটি পরিষ্কার করা হলে এখানে মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং এলাকার পরিবেশের উন্নতি ঘটবে। এ কাজে সরকারের বরাদ্দ করা ছয় লাখ টাকার পাশাপাশি স্থানীয় মানুষের সম্মিলিত শ্রম ও সহযোগিতা প্রয়োজন।

তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, খালে কেউ যেন ময়লা-আবর্জনা না ফেলেন। খালটি এলাকার মানুষের সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সবার। সম্মিলিত প্রচেষ্টায় ছাতরার খালকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আরও সহযোগিতা পাওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। একই সঙ্গে খালকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে একটি মৎস্যজীবী সমিতি গঠনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শেখ মশিয়ার রহমান সান্টু। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেখ মশিয়ার রহমান সান্টু বলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খালটি পরিষ্কার হলে স্থানীয় বাসিন্দারা নানা দিক থেকে উপকৃত হবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। লোহাগড়া পৌরসভাকে একটি আধুনিক, মডেল ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা কমবে। পাশাপাশি খালটি আবারও এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও জনজীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park