1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার তেরখাদায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ কালিয়ায় যুব দিবসের র‍্যালি-আলোচনা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নড়াগাতীতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন স্বামীর সংসারে ফেরার দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও নড়াগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের

বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটায় কথিত রফিক বাহিনীর প্রধান রফিক শেখের মালিকানাধীন একটি কৃষি খামারে অভিযান চালিয়ে পিস্তলের ছয়টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, রামদাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামের কামাল গোলদারের মোড়-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

খুলনা জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে পিস্তলের ছয়টি ম্যাগাজিন, ৭.৬৫ মি.মি. এক রাউন্ড তাজা গুলি, একটি রামদা, রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি সুজুকি মোটরসাইকেল, একটি পুরোনো স্যামসাং অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির ট্যাংকের সাইড কাভারে ‘SAJIB’ লেখা স্টিকার রয়েছে। এর ইঞ্জিন নম্বর BGA5-232069 এবং চেসিস নম্বর RMBL-EDBF-158853।

উদ্ধার করা পরিচয়পত্রে রফিক শেখকে ‘আলফি ট্রেড ইন্টারন্যাশনাল এজেন্সি খুলনা’র মার্চেন্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে বিকাশের অনুমোদিত এজেন্সি হিসেবেও পরিচয়পত্রে পরিচয় দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রফিক শেখের বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর লবণচরা থানায় অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এ ছাড়া ২০১৬ সালের ১০ নভেম্বর খুলনা সদর থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারায় দায়ের করা একটি মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান-পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা গেছে, রফিক শেখের মালিকানাধীন ওই কৃষি খামারে সম্প্রতি গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আনাগোনা ছিল। খুলনা জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park