1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার তেরখাদায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ কালিয়ায় যুব দিবসের র‍্যালি-আলোচনা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নড়াগাতীতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন স্বামীর সংসারে ফেরার দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

মোংলার জয়মনিরঘোলে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১৩৩ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোংলায় উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোংলা উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে ১৩৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park