1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার তেরখাদায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ কালিয়ায় যুব দিবসের র‍্যালি-আলোচনা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নড়াগাতীতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন স্বামীর সংসারে ফেরার দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

নড়াগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া)

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান (৮৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উত্তর যোগানিয়া নতুন ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সকাল ১১টায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে নড়াগাতী থানার একদল পুলিশ সদস্য তাঁকে গার্ড অব অনার দেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park