1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার তেরখাদায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ কালিয়ায় যুব দিবসের র‍্যালি-আলোচনা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নড়াগাতীতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন স্বামীর সংসারে ফেরার দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মভিত্তিক একক অভিনয় প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেছে নড়াইলের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বিশ্বাস। নজরুলের সাহিত্যকর্মকে অভিনয়ের মাধ্যমে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলে বিভাগীয় পর্যায়ে সেরা হয়েছে সে। তার এ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। কৃতিত্বপূর্ণ এ অর্জনের স্বীকৃতিস্বরূপ রোববার (১ নভেম্বর ২০২৬) সুমাইয়াকে সংবর্ধনা দিয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

সুমাইয়া নড়াইলের মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মভিত্তিক ‘রাক্ষসী’ গল্পের ‘বিন্দি’ চরিত্রে একক অভিনয়ে অংশ নেয় সে। অভিনয়ের মাধ্যমে চরিত্রটির ভাব, আবেগ ও বৈশিষ্ট্য সাবলীলভাবে ফুটিয়ে তুলে বিচারকদের নজর কাড়ে সুমাইয়া। এর মধ্য দিয়ে খুলনা বিভাগের ১০টি জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সে।

বিভাগীয় পর্যায়ে এমন সাফল্যের পর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সুমাইয়াকে সংবর্ধনা দেন। এ সময় তার অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়। একজন শিক্ষার্থীর প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন এবং উৎসাহ প্রদান তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সুমাইয়া নড়াইলের দক্ষিণ খাশিয়াল গ্রামের বাসিন্দা। তার বাবা ফরিদ বিশ্বাস এবং মা লাবলী বেগম। মেয়ের এ অর্জনে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি তার শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকায় বইছে আনন্দ ও গর্বের আবহ। স্থানীয়দের মতে, সুমাইয়ার এ সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সুমাইয়া। ঢাকায় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় সে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। বিভাগীয় পর্যায়ের এ সাফল্য জাতীয় পর্যায়েও ভালো করার ক্ষেত্রে তার আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নিজের মেধা, প্রতিভা, অধ্যবসায় ও অভিনয়শৈলীর মাধ্যমে জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে সুমাইয়া। তার এ অর্জন নড়াইলের শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park