1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার তেরখাদায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ কালিয়ায় যুব দিবসের র‍্যালি-আলোচনা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নড়াগাতীতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন স্বামীর সংসারে ফেরার দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং শরিয়াহর আলোকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নভেম্বর মাসজুড়ে নতুন সদস্য সংগ্রহ ও সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় খুলনার পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা মহানগর সভাপতি আলহাজ মুফতি ইমরান হোসাইন আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ‘সন্ত্রাস-চাঁদাবাজি রুখতে, দুর্নীতি ও মাদক থেকে বাঁচতে, নষ্ট রাজনীতিকে না বলুন, শরিয়াহর আলোকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন’-এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মাওলানা মো. দীন ইসলাম।

নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সহকারী সেক্রেটারি মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক-১ মো. মঈন উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক-২ মুফতি ইসহাক ফরিদী, সাংগঠনিক সম্পাদক-৩ আলহাজ কবির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক-৪ শেখ মুহাম্মাদ সালিম, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।

এ ছাড়া আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মারুফ রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ মো. বাদশা খান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক গাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, সহদপ্তর সম্পাদক মো. মুন্সি আবদুল মান্নান, সহঅর্থ ও প্রকাশনা সম্পাদক মো. শোয়াইবুর রহমান এবং সহপ্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুফতি আব্দুর রহিম, মাওলানা মাইনুর রহমান, আলহাজ আব্দুস সালাম, আলহাজ বন্দ সরোয়ার, মো. নুরুজ্জামান বাবুল, আলহাজ শফিউল ইসলাম, মো. মিরাজ মহাজন, ইঞ্জিনিয়ার খালিদ হোসেন ও মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এ ছাড়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মো. আব্দুর রশিদ, মো. মমিনুল ইসলাম নসিব, মো. পলাশ শিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী দাওয়াতি মাস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park