1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ছেলে গ্রেপ্তার, গোপালগঞ্জে এসআরবি-৬-এর অভিযান বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়তে প্রয়োজন সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা তেরখাদায় নাশকতার অভিযোগে যুবলীগ নেতা উজ্জ্বল শেখ গ্রেপ্তার খুলনা বিভাগীয় সমিতি ঢাকার সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম জোরদারে নানা সিদ্ধান্ত খুলনায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ সম্পাদক শায়খুল ইসলাম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সভা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের গোপালগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন শিহাব উদ্দিন পাইকগাছায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি: এসএম মনিরুল হাসান বাপ্পী ১১ বছর পেরিয়ে দ্বাদশ বছরে দৈনিক খুলনাঞ্চল, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা

নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি সেনহাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাচারিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, সদস্যসচিব মোহাম্মদ আলী টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত ইলাহি স্পিকার, আরিফুল ইসলাম হাসান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সালাউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ হেদায়েত হোসেন, তৌহিদুজ্জামান সোহাগ, মনোয়ার হোসেন ফন্টু, হোসেন আলী, যুবদল নেতা শুভ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুক্তি মাহমুদ, জিহাদ, সাধারণ সম্পাদক দীপুসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park