1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার তেরখাদায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ কালিয়ায় যুব দিবসের র‍্যালি-আলোচনা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নড়াগাতীতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন স্বামীর সংসারে ফেরার দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন

আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদীর তীরে একটি কলাবাগানের পাশের চর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাঁদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন আঠারোবাঁকী নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সোহাগ ও রেজাউল করিমের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park