1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

কালিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল :

নড়াইলের কালিয়া পৌর এলাকার নবীন সংঘের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. রাকিবুজ্জামান পাপ্পু।

প্রতিযোগিতার ফাইনালে লবণের খেয়াঘাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং ভাউড়িরচর ফুটবল একাদশ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন দলের আকাশ খান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

টুর্নামেন্টে কাঞ্চনপুর ফুটবল একাদশ, সীতারামপুর ফুটবল একাদশ, বেন্দারচর ফুটবল টিম, রামনগর ফুটবল একাদশ, কালিয়া স্পোর্টস আয়ারল্যান্ড, বড়কালিয়া সুইচগেট ফুটবল একাদশ, ভাউড়িরচর ফুটবল একাদশ এবং লবণের খেয়াঘাট ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

খেলা শেষে প্রধান অতিথি এস. এম. রাকিবুজ্জামান পাপ্পু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া শ্রমিক দলের নেতা হিমায়েত হোসেন হিমু, স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম রবি, যুবদল নেতা ফরাদ বিশ্বাস এবং বিএনপি নেতা জুয়েল মোল্লা, সোহেল শেখ, শাহিদ বিশ্বাস, মাসুদ রানা ও শরিফুল ফকির। টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন মুন্না শেখ, আকাশ ভৌমিক, সম্রাট শেখ, রুমান মোল্লা, রোহান মোল্লা ও শিপন শেখ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. রাকিবুজ্জামান পাপ্পু বলেন, “মাদককে নিরুৎসাহিত করতে এবং আগামী প্রজন্মকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আসুন, সবাই মিলে মাদককে ‘না’ বলি এবং যুব সমাজকে খেলাধুলামুখী করে তুলি।”

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park