1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে ভিজে সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব ও দুই প্রতিমন্ত্রী খাশিয়ালের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তুহিনের প্রার্থিতা ঘোষণা, সমর্থন চেয়ে মতবিনিময় কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ! তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের অবসর, রেখে গেলেন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত

বৃষ্টিতে ভিজে সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব ও দুই প্রতিমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল মোল্লা ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়ার চাঁদপুর কবরস্থানে তাঁরা নিহত দুই নেতাকর্মীর কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কবর জিয়ারতকে কেন্দ্র করে সেখানে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। এ ছাড়া নড়াইল, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতাদের আগমন ও কবর জিয়ারত উপলক্ষে সকাল থেকেই চাঁদপুর কবরস্থানে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নিহত দুই নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশে শোকাহত মানুষের এই উপস্থিতিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কবর জিয়ারত ও দোয়া শেষে কেন্দ্রীয় নেতারা নিহত সোহেল মোল্লার বাড়িতে যান। সেখানে তাঁরা সোহেলের মা, স্ত্রী, শিশুকন্যা, ভাই-বোনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা জানান। স্বজনদের এই অপূরণীয় ক্ষতির বেদনা প্রকাশের ভাষা নেই উল্লেখ করে তাঁরা বলেন, যত দ্রুত সম্ভব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park