1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ! তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের অবসর, রেখে গেলেন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত তেরখাদায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বয় কমিটি গঠন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ

গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ধারাবাহিক এসব সহিংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিল নিয়ে একদল লোক টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে পুলিশের সদস্যরা পিছু হটলে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে আরও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এর কিছুক্ষণ পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে থানায় হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা এবং দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্ভাব্য আরও সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park