1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ! তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের অবসর, রেখে গেলেন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত তেরখাদায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বয় কমিটি গঠন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ

তেরখাদায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বয় কমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে খুলনার তেরখাদা উপজেলায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (UMCC) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে রাইটস যশোর।

সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার, বিদেশগমনে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, তেরখাদা উপজেলায় অনিয়মিত পথে বিদেশ যাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি এ ক্ষেত্রে তথ্যপ্রাপ্তি, প্রয়োজনীয় সেবা ও রেফারেল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে।

সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসন-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনঃএকত্রীকরণে কার্যকর সেবা নিশ্চিত করতে ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর সভাপতিসহ সভায় উপস্থিত অংশীজনেরা গুরুত্ব দেন। আলোচনার ভিত্তিতে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা জোরদার এবং ক্ষতিগ্রস্ত প্রত্যাগত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য সেবা সম্প্রসারণে রেফারেল ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কবির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী কাওছার আলী, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্যসচিব মো. ইকবাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমডি আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, রাইটস যশোরের প্রতিনিধি আয়শা আক্তার, আইওএমের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান ও জ্যোতি মোদক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান এবং প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. খালেদুর রহমান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park