1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ! তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের অবসর, রেখে গেলেন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত তেরখাদায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বয় কমিটি গঠন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার কাশিপুর গ্রামে। চলতি বছরের ১৫ জুন তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার।

এর আগে রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়। একই আদেশে গোপালগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলা পুলিশের শীর্ষ পর্যায়ে এই রদবদলের আদেশ আসে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park