1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে সরগরম বাজার, সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল জয়নগরে নির্বাচনী মাঠে সরব কাজী আনিচুর রহমান নান্নু, গণসংযোগে ব্যস্ত সময় পার গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে দুই হাজার পুলিশ; পাঁচ থানায় গ্রেপ্তার খুলনা জামায়াতে নেতৃত্বের নতুন অধ্যায়, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান সুন্দরবনে হরিণ শিকার: কয়রায় মাংস, ৮ পা, ২ মাথা ও ২ চামড়া জব্দ তেরখাদায় ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ঋণ পরিশোধের পরও বকেয়া দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কালিয়া বিআরডিবির বিরুদ্ধে জলবায়ু ন্যায্যতা ও কৃষি সুরক্ষার দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশনের মানববন্ধন ও র‍্যালি ঝিকরগাছায় চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ, গ্রেপ্তার ১

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, স্টাফ রিপোর্টার 

কৃষিজমির উর্বরতা রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে মাটির গুণাগুণ অনুযায়ী সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে নড়াইলের কালিয়ায় মৃত্তিকা পরীক্ষা, সার সুপারিশ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ে এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, যশোরের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোতাসীম আহমেদ।

প্রশিক্ষণে কৃষকদের মাটির নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি, মৃত্তিকা পরীক্ষার প্রয়োজনীয়তা, মাটির গুণাগুণ ও পুষ্টিমান অনুযায়ী সার প্রয়োগ এবং ভেজাল সার শনাক্তকরণের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে জমির মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার ব্যবহারের বিষয়ে। এতে কৃষকরা অনুমাননির্ভর সার প্রয়োগের পরিবর্তে মাটির পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারেন।

কৃষিতে অতিরিক্ত ও অপরিকল্পিত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির স্বাভাবিক উর্বরতা ও উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই মাটির স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন খরচ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মৃত্তিকা পরীক্ষা ও সুষম সার ব্যবহারে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে তোলার পাশাপাশি জমির উর্বরতা বজায় রেখে অধিক ফসল উৎপাদনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park