
তেরখাদা প্রতিনিধি:
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ১৮ নভেম্বরের বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনার তেরখাদায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর বিকেল ৩টার দিকে স্থানীয় টিএন্ডটি চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা ও শরীফ নাঈমুল হক। এছাড়া বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী, মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, কে এম মোস্তাক আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা এসকে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোঃ মোবাশ্বার আলম, মোঃ আবুল বাশার, মোঃ সাইফুল মোড়ল, মোঃ পলাশ শেখ, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন ও মোঃ রাকিব হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন (আমিন), মোঃ লিমন, জাসাসের সাধারণ সম্পাদক মুন্না পারভেজ, নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ঈশান মোল্যা ও সাধারণ সম্পাদক মোঃ রাব্বী শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৮ নভেম্বর বিকেল ৩টায় নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।