1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা মেহেদির রং শুকানোর আগেই ঘূর্ণিঝড়ে প্রাণহানি, দশমিনার মহড়ায় জীবন্ত হয়ে উঠল উপকূলের বিপর্যয়ের চিত্র রাস উৎসব ঘিরে দুবলার চরে কোস্ট গার্ডের বিশেষ নিরাপত্তা, টহলে জাহাজ ও ডুবুরি দল কালিয়ায় জোড়া খুনের তদন্তে নতুন তৎপরতা, ঘটনাস্থল থেকে রক্ত ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ খুলনায় এক দিনে ৪২ জন গ্রেপ্তার, ১০ কেজির বেশি গাঁজাসহ ইয়াবা উদ্ধার তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ ইউএনওর মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে ‘পুলিশ পরিচয়ে’ হানা, চাঁদা দাবির পর ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চট্টগ্রামে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পাঁচ বছর পূর্তি, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজুড়ে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি, শাহীন-সোহেল হত্যার বিচার হবে আইনি পথে: মিলু

তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ ইউএনওর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা। তিনি বলেছেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার শুধু ব্যবহারকারীর জন্যই নয়, আশপাশের মানুষের জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষ করে শিশু, নারী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকি জরুরি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। তামাকের ক্ষতিকর প্রভাব কেবল যিনি ধূমপান করেন, তাঁর মধ্যেই সীমাবদ্ধ থাকে না; পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীরাও সমানভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, বাজারসহ বিভিন্ন জনসমাগমস্থল এবং পাবলিক পরিবহনে ধূমপান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দায়িত্ব শুধু প্রশাসনের একার নয়; সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমডি আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো. জুয়েল রানা, একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মান্নান।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল ভূমিকা, জনসমাগমস্থলে ধূমপান নিয়ন্ত্রণ এবং আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park