1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের গোপালগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন শিহাব উদ্দিন পাইকগাছায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি: এসএম মনিরুল হাসান বাপ্পী ১১ বছর পেরিয়ে দ্বাদশ বছরে দৈনিক খুলনাঞ্চল, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা দ্রব্যমূল্যের চাপে পিষ্ট ২০ কোটি মানুষ, ঋণনির্ভর উন্নয়নে ব্যস্ত সরকার—দায় নেবে কে? অগোছালো শিক্ষাব্যবস্থা ও এমপিওভুক্ত পদ্ধতি বহাল রাখা শিক্ষা মন্ত্রণালয়ের অযোগ্যতার পরিচয়! শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার চাই, শুধু মডেল স্কুল নির্মাণে মিলবে না কাঙ্ক্ষিত সুফল বিএনপির আমলেও শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা না ফিরলে তা হবে জাতির জন্য হতাশার অকার্যকর মজুরি বোর্ডে শ্রমিকের ভাগ্য বদলাবে না, মালিকের লাভ নিশ্চিত না হলে বাড়বে কীভাবে বেতন? পরাজয়ের জন্য ইরান যুদ্ধকেই দায়ী করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবেন, ট্রাম্পের ক্ষমতায় কতটা লাগাম টানতে পারবে নতুন কংগ্রেস?

পাইকগাছায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি: এসএম মনিরুল হাসান বাপ্পী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেছেন, দক্ষ অভিভাবকত্বের অভাব এবং অতীতে ফ্যাসিবাদী শাসনামলের লুটপাটের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং কৃষি ও মৎস্য খাতে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাইকগাছা জিরো পয়েন্টস্থ নিজ কার্যালয়ে খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আওতাধীন পাইকগাছা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দীর্ঘদিন ধরে লুটপাট ও নৈরাজ্যের কারণে কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটলেও সাধারণ মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কখনো উন্নয়নের প্রতিশ্রুতি, আবার কখনো ধর্মকে ব্যবহার করে এ অঞ্চলের সহজ-সরল মানুষের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মানুষ আর প্রতারিত হতে চায় না; তারা এখন প্রতিশ্রুতির পরিবর্তে দৃশ্যমান উন্নয়ন দেখতে চায়।

যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, পাইকগাছাবাসীর দীর্ঘদিনের দাবি একটি সুশৃঙ্খল ও আধুনিক বাস টার্মিনাল নির্মাণ। বর্তমানে নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় অধিকাংশ বাস সড়কের ওপর রাখা হয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জমিসংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব পাইকগাছায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান টার্মিনাল সংকটের কারণে সৃষ্ট যানজট ও যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। তাঁরা জনদুর্ভোগ লাঘবে দ্রুত একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। সভার শুরুতে সমিতির পক্ষ থেকে এসএম মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাস মালিক সমিতির পাইকগাছা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহসভাপতি অমরেশ কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, মোস্তফা মোড়ল, বাস মালিক সমিতির সুরঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আনোয়ারুল ইসলাম, কালীদাশ সাধু, শ্রমিক ইউনিয়ন শাখা কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু গাজী, রুট কমিটির সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শুকুর আলী, চিফ স্টার্টার জালাল আহমেদ ও স্টার্টার লাচ্ছু।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park