1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের গোপালগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন শিহাব উদ্দিন পাইকগাছায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি: এসএম মনিরুল হাসান বাপ্পী ১১ বছর পেরিয়ে দ্বাদশ বছরে দৈনিক খুলনাঞ্চল, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা দ্রব্যমূল্যের চাপে পিষ্ট ২০ কোটি মানুষ, ঋণনির্ভর উন্নয়নে ব্যস্ত সরকার—দায় নেবে কে? অগোছালো শিক্ষাব্যবস্থা ও এমপিওভুক্ত পদ্ধতি বহাল রাখা শিক্ষা মন্ত্রণালয়ের অযোগ্যতার পরিচয়! শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার চাই, শুধু মডেল স্কুল নির্মাণে মিলবে না কাঙ্ক্ষিত সুফল বিএনপির আমলেও শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা না ফিরলে তা হবে জাতির জন্য হতাশার অকার্যকর মজুরি বোর্ডে শ্রমিকের ভাগ্য বদলাবে না, মালিকের লাভ নিশ্চিত না হলে বাড়বে কীভাবে বেতন? পরাজয়ের জন্য ইরান যুদ্ধকেই দায়ী করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবেন, ট্রাম্পের ক্ষমতায় কতটা লাগাম টানতে পারবে নতুন কংগ্রেস?

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের গোপালগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন শিহাব উদ্দিন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করা ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর গোপালগঞ্জ জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. শিহাব উদ্দিন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনটির প্রধান কার্যালয় থেকে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়। এক বছর মেয়াদি এ কমিটি ১২ নভেম্বর ২০২৬ থেকে ১১ নভেম্বর ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে দৈনিক ভোরের কথা-এর জেলা প্রতিনিধি মো. সাইফুর রশিদ চৌধুরীকে। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক রুপালী বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. শিহাব উদ্দিন।

মো. শিহাব উদ্দিন দৈনিক ভোরের বাণী-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটি অনুমোদনের পর সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত নেতাদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, কোষাধ্যক্ষ সেলিম সরকার এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ও দৈনিক কাগজের আলো-এর সম্পাদক মো. বিল্লাল হোসেন মানিক।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান। সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালনে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park