1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে ‘পুলিশ পরিচয়ে’ হানা, চাঁদা দাবির পর ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চট্টগ্রামে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পাঁচ বছর পূর্তি, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজুড়ে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি, শাহীন-সোহেল হত্যার বিচার হবে আইনি পথে: মিলু নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠনকে এমপি জাহাঙ্গীরের ৫০ হাজার টাকা অনুদান বৃষ্টিতে ভিজে সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব ও দুই প্রতিমন্ত্রী খাশিয়ালের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তুহিনের প্রার্থিতা ঘোষণা, সমর্থন চেয়ে মতবিনিময় কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

চট্টগ্রামে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পাঁচ বছর পূর্তি, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী চৌধুরী নগর আবাসিক এলাকায় অবস্থিত অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্কিড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আব্বাস উদ্দিন। শিক্ষিকা নিপা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, সাংবাদিক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সংগঠনটির মহাসচিব মুকিম বিল্লাহ ও ধর্ম সম্পাদক আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন, আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সালমান, সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. হাসান ও পরিচালক মোহাম্মদ রুস্তম আলী, শাহজাহান, টিপুসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে হবে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সুস্থ দেহ, সুস্থ মন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ, প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন নিয়মিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, নাচ, গান, কবিতা আবৃত্তি, খেলাধুলা ও পুরস্কার বিতরণের মতো কার্যক্রমের ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলাই প্রকৃত মানুষ হওয়ার মূল ভিত্তি। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। প্রযুক্তির এই যুগে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি শিকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে ভুলে গেলে চলবে না। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেও তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিদ্যালয় কেবল ইট-পাথর কিংবা শ্রেণিকক্ষের সমষ্টি নয়; এটি একটি অঞ্চলের আলোকবর্তিকা, স্বপ্ন বোনার জায়গা এবং আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তোলার প্রতিষ্ঠান। এ সময় তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখা শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা হাসিনা (বুবলি), শিক্ষিকা শাহানাজ, মিনারা, নিপা, নাদিরা, শ্রাবণী, ফারজানা, পিংকি, জেসমিন, সায়মা ও সুমিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আব্বাস উদ্দিন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park