1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় গাছে গাছে আমের সমারোহ, বাম্পার ফলনের আশা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

ডুমুরিয়া উপজেলাজুড়ে এখন চোখে পড়ছে এক মনোমুগ্ধকর দৃশ্য। ছোট চারাগাছ থেকে শুরু করে বিশাল পুরনো আমগাছ—ডালে ডালে ঝুলছে সবুজ কাঁচা আমের থোকা। এই দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং স্থানীয় চাষিদের মনে জাগাচ্ছে নতুন আশা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাগানগুলোতে এবার আমের ফলন ব্যাপক। বৈশাখী হাওয়ায় দোল খাচ্ছে গাছে ঝুলে থাকা সবুজ আম। ছোট ও মাঝারি আকারের গাছগুলোতেও প্রচুর আম দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমের ভারে গাছের ডাল নুয়ে পড়তে দেখা গেছে। স্থানীয় চাষিরা জানিয়েছেন, মুকুল আসার পর থেকে আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমের গুটি ভালো রয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কয়েক সপ্তাহের মধ্যেই এই আমগুলো পরিপক্ক হয়ে উঠবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, সঠিক সময়ে সেচ ও বালাইনাশক প্রয়োগের ফলে আমের গুটি ঝরা কমেছে। ফলে এবার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও আম সরবরাহ সম্ভব হবে।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা জানান, কাটিমন, ব্যানানা ম্যাংগো, বারি-১, বারি-২, বারি-৩ ও বারি-৪সহ নতুন জাতের আমের চাষ বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশি জাতের ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, মিশ্রিভোগ ও হাড়িভাঙ্গা আমেরও ভালো মুকুল এসেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার ৩২৭ হেক্টর জমিতে ৩৮০টি আম বাগান রয়েছে এবং অধিকাংশ গাছে এবার আম হয়েছে। গত বছর উপজেলায় প্রায় ৫,৫০০ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল এবং জেলা থেকে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়েছিল। এবছরও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park