1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও সরকারি কম্পিউটার ভাঙচুরের অভিযোগ, মামলা দায়ের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

নড়াইল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানকে মারধর ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত জিসানুর রহমান নিজেকে ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচয় দিলেও দলীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

রোববার (২৮ জুন) রাতে আহত মৎস্য কর্মকর্তা আবু রায়হান বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জিসানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জিসানুর রহমান প্রায়ই সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিভিন্ন তথ্য দাবি করতেন। ঘটনার দিন বিকেলে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে গিয়ে জেলার সুবিধাভোগীদের প্রদর্শনী তালিকা চান। এ সময় মৎস্য কর্মকর্তা জানান, এর আগেও তাকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এজাহারে অভিযোগ করা হয়, একপর্যায়ে জিসানুর রহমান ক্ষিপ্ত হয়ে মৎস্য কর্মকর্তা আবু রায়হানকে কিল-ঘুষি মারেন। এতে তার নাক, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

এ ছাড়া সরকারি কার্যালয়ের একটি প্রায় ৬৮ হাজার টাকা মূল্যের ডেস্কটপ কম্পিউটার ও মনিটর ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি এবং কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিসানুর রহমান। তিনি বলেন, উপকারভোগীদের তালিকা চাইতে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন। তথ্য না পেয়ে বের হওয়ার সময় অফিসের এক কর্মচারী তাকে ভিডিও ধারণের অভিযোগ করেন। পরে কয়েকজন কর্মচারী তাকে মেঝেতে ফেলে মারধর করেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, “আমি কেন কর্মকর্তাকে মারতে যাব?”

এদিকে, ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের মতে, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকলে তা পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা সম্ভব হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “মৎস্য কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park