1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে সরগরম বাজার, সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল জয়নগরে নির্বাচনী মাঠে সরব কাজী আনিচুর রহমান নান্নু, গণসংযোগে ব্যস্ত সময় পার গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে দুই হাজার পুলিশ; পাঁচ থানায় গ্রেপ্তার খুলনা জামায়াতে নেতৃত্বের নতুন অধ্যায়, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান সুন্দরবনে হরিণ শিকার: কয়রায় মাংস, ৮ পা, ২ মাথা ও ২ চামড়া জব্দ তেরখাদায় ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ঋণ পরিশোধের পরও বকেয়া দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কালিয়া বিআরডিবির বিরুদ্ধে জলবায়ু ন্যায্যতা ও কৃষি সুরক্ষার দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশনের মানববন্ধন ও র‍্যালি ঝিকরগাছায় চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ, গ্রেপ্তার ১

নেতৃত্ব ও শৃঙ্খলার পাঠে গোপালগঞ্জে চার দিনের কাব স্কাউট নেতা কোর্স সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয়ে গোপালগঞ্জে বাংলাদেশ স্কাউটসের চার দিনব্যাপী ‘ষষ্ঠক নেতা কোর্স-২০২৬’ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশ নিয়ে নেতৃত্ব বিকাশ, দল পরিচালনা ও স্কাউট আন্দোলনের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করে।

গত ১২ থেকে ১৫ নভেম্বর শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চল ও গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় এ কোর্সের আয়োজন করা হয়।

চার দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশুদের স্কাউট আন্দোলনের মূলনীতি, নেতৃত্বের বিকাশ, দল পরিচালনা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কোর্সের প্রোগ্রাম চিফের দায়িত্ব পালন করেন মো. সায়েদ বাসিত (ডিআরসি প্রোগ্রাম)। প্রোগ্রাম পরিচালকের দায়িত্বে ছিলেন জেলা কাব লিডার হোসনেয়ারা রুমা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার সুভাষ চন্দ্র ওঝা, ফাতেমাতুদ্দোহা, শংকর পাল, দিপু তালুকদার, মিল্টন রায়, রমজান আলী, মো. সাহাবুল মোল্যা, আরিফ ও উজ্জ্বল কুমার পোদ্দার। তাঁদের মধ্যে সুভাষ চন্দ্র ওঝা ও ফাতেমাতুদ্দোহা এএলটি এবং অন্যরা উডব্যাজার হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন ও দিলরুবা।

প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস বলেন, ‘আজকের কাব স্কাউটরাই আগামী দিনের দেশনেতৃত্ব। আমাদের বিদ্যালয়ে এমন একটি সুশৃঙ্খল ও সফল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত।’

কোর্সের শেষ দিনে আয়োজন করা হয় বর্ণাঢ্য তাঁবু জলসা। এতে কাব স্কাউট সদস্যরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অতিথি, শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে পরিণত হয়। পরে জাতীয় ও স্কাউট পতাকা অবনমনের মধ্য দিয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রম সফল করতে সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীম আহমেদ খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যা রতন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিমাংশু কুমার পান্ডে, জেলা স্কাউটস সম্পাদক মাহে আলম, ডিআরসি সিরাজুম মনির টিটু, রাজু আহমেদ, লেলিন, কামতি ঘোষণ, শামীম শেখ ও শেখ মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের মতে, শিশুদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী প্রশিক্ষণ, দলগত কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণ শিশুদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park