1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৭ জুন ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডসমূহ দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে ধারাবাহিক অগ্রগতি অর্জনের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

এ ধারাবাহিকতায় আজ বুধবার (১৭ জুন ২০২৬) ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের লক্ষ্যে ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তাঁরা যৌথভাবে আরপিভিগুলোর ‘কিল-লেয়িং’ কার্যক্রমের সূচনা করেন।

এ সময় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ডের আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের আওতায় ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ করা হচ্ছে। ৩৮.৫ মিটার দৈর্ঘ্য, ৭.৯০ মিটার প্রস্থ, ২.৪৫ মিটার গভীরতা এবং ২৩২ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন প্রতিটি নৌযান ঘণ্টায় প্রায় ২৫ নট গতিতে চলাচল করতে সক্ষম হবে।

প্রতিটি ভেসেলে আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নাইট ভিশন ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি সংযোজন করা হবে। কম গভীর নদী ও উপকূলীয় অঞ্চলে চলাচলের উপযোগী এসব নৌযান কোস্টগার্ডের টহল, নজরদারি, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান ও উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া সীমান্তবর্তী নদীপথে নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও এসব ভেসেল কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

দেশীয় প্রযুক্তিতে রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণকে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ডিইডব্লিউ লিমিটেড ভবিষ্যতেও আধুনিক জাহাজ ও নৌপ্ল্যাটফর্ম নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।


Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park