1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে সরগরম বাজার, সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল জয়নগরে নির্বাচনী মাঠে সরব কাজী আনিচুর রহমান নান্নু, গণসংযোগে ব্যস্ত সময় পার গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে দুই হাজার পুলিশ; পাঁচ থানায় গ্রেপ্তার খুলনা জামায়াতে নেতৃত্বের নতুন অধ্যায়, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান সুন্দরবনে হরিণ শিকার: কয়রায় মাংস, ৮ পা, ২ মাথা ও ২ চামড়া জব্দ তেরখাদায় ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ঋণ পরিশোধের পরও বকেয়া দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কালিয়া বিআরডিবির বিরুদ্ধে জলবায়ু ন্যায্যতা ও কৃষি সুরক্ষার দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশনের মানববন্ধন ও র‍্যালি ঝিকরগাছায় চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ, গ্রেপ্তার ১

পাইকগাছায় জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে বেতবুনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মেলেকমপুরইকাটি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় শীতের আগমনী উপলক্ষে চরমলই যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ২৭ নম্বর মেলেকমপুরইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন ও খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক খেলা উপভোগ করতে উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ মুস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য শেখ লিটন, পাইকগাছা প্যারামেডিকেল পরিচালক আজিজুল হক, শেখ মিরাজুল ইসলাম (ভুট্টো), বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জুবায়ের ইসলাম (বাবু), গদাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহানারা বেগম, মিজানুর রহমান, একলাছুর রহমান, রাসেল মোড়ল, মীর মশিউর রহমান, মীর জামাল, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় বেতবুনিয়া যুব সংঘ ও মেলেকমপুরইকাটি স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বেতবুনিয়া যুব সংঘকে ১-০ গোলে পরাজিত করে মেলেকমপুরইকাটি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

প্রধান অতিথি শেখ মুস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ছেলে-মেয়েরা যেন শুধু বিদ্যালয় ও ঘরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ পায়, সে বিষয়ে সবাইকে উদ্যোগী হতে হবে। একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তাই নতুন প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক ধারায় গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

আয়োজক চরমলই যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় থেকেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করেন আপন, শাওন, সাকিব, শাহিনুর রহমান, রিফাত, তামিমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল—এমন স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানান অতিথিরা।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park