1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে সরগরম বাজার, সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল জয়নগরে নির্বাচনী মাঠে সরব কাজী আনিচুর রহমান নান্নু, গণসংযোগে ব্যস্ত সময় পার গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে দুই হাজার পুলিশ; পাঁচ থানায় গ্রেপ্তার খুলনা জামায়াতে নেতৃত্বের নতুন অধ্যায়, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান সুন্দরবনে হরিণ শিকার: কয়রায় মাংস, ৮ পা, ২ মাথা ও ২ চামড়া জব্দ তেরখাদায় ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ঋণ পরিশোধের পরও বকেয়া দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কালিয়া বিআরডিবির বিরুদ্ধে জলবায়ু ন্যায্যতা ও কৃষি সুরক্ষার দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশনের মানববন্ধন ও র‍্যালি ঝিকরগাছায় চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ, গ্রেপ্তার ১

বাঘারপাড়ায় প্রাইভেট কারে মিলল ৯৫ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ধলগা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ব্ল্যাক হুইস্কি ২৩ বোতল, ব্লো হুইস্কি ৩৬ বোতল এবং ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি ৩৬ বোতল রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মো. মোক্তার হোসেন (৪৮) এবং পটুয়াখালী সদর উপজেলার গলাচিপা এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে প্রাইভেট কারচালক মো. রাজ্জাক মৃধা (৫০)।

এসআরবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়। একই সঙ্গে জব্দ করা মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park